ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে গতকাল চুয়াডাঙ্গার আলুকদিয়ায় দিনব্যাপী বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় ‘আপেল পাকিং টাইলর্স কার্যালয়ে ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় সকাল ১১টায়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে দিনব্যাপী স্বাস্থ্যবিষয়ক সেমিনার, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক গণকন্ঠ’ চুয়াডাঙ্গা অফিসের উদ্বোধন, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন ও খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও দৈনিক গণকণ্ঠ’র যুগ্ম ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসলাম উদ্দিন, সেফ ফাউন্ডেশনের মহাসচিব ও দৈনিক গণকন্ঠের বার্তা সম্পাদক লায়ন আনোয়ার হোসেন রুমি, ইডাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম.এ মজিদ। এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ আইটি সেন্টারের জিএম লায়ন রুহুল আমিন রতন, বিশিষ্ট সমাজসেবক সানোয়ার হোসেন, গণকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল হামিদ, লায়ন জাহিদ আহম্মেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কোরআন শরীফ তেলওয়াত করেন জুলফিকার আলি ওলি। আপেল পার্কিং টাইলস্ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ডিস্ট্রিক চেয়ারপারসন ও দৈনিক গণকন্ঠের চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিস প্রধান লায়ন মাসুদ রানা আপেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
