আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আপলোড তারিখঃ 2017-03-28 ইং
আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছবির ক্যাপশন:

`20170328_133303`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের মাঝে মেধা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইন্সটিটিউট ভবনে চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম পলিটেকনিকের প্রতিষ্ঠাতা পরিচালক ইদ্রীস আলী খান। প্রধান অথিতি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অথিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউর রহামান জোয়ার্দ্দার সুলতান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মোল্লা জাফর উল্লাহ, ইউনুস আলী খান, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম। শিক্ষক এমদাদুল হকের উপস্থাপনায় বক্ত্য রাখেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, বিদ্যালয়ের অধ্যক্ষ মামুন অর রহমান, শিক্ষক মাহমুদুল হক লিমন, কাউসার আহাম্মেদ রাজু, ছাত্র রুহুল আমিন প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ে অধ্যায়নরত ১৪২জন ছাত্র/ছাত্রীর মধ্যে মেধাক্রম অনুসারে ২৩জন ছাত্র/ছাত্রীকে মাসিক ৫ শত টাকা হিসেবে ৬মাসের এককালীন ৩ হাজার টাকা করে মোট ৬৯ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও ৫জন অথিতিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)