কার্পাসডাঙ্গা বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-18 ইং
কার্পাসডাঙ্গা বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত দুই মুদি দোকান মালিককে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বাজারের মুদি ব্যবসায়ী রোকন স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ৩ হাজার টাকা এবং একই আইনে মুদি ব্যবসায়ী হাফিজুর স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুদি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করে নষ্ট করে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুল আলম, এএসআই গনপতিসহ পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)