আলমডাঙ্গার শ্রীরামপুরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-09-18 ইং
আলমডাঙ্গার শ্রীরামপুরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার শ্রীরামপুরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে। গত বুধবার ভোরে বন্ধুকে ডেকে কৌশলে বাড়ির বাইরে পাঠিয়ে দুই সন্তানের জননী মধ্যবয়স্ক নারীকে তিন সন্তানের জনক হাফিজ ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই নারী। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘ধর্ষণের শিকার ওই নারীর স্বামীর সঙ্গে অভিযুক্ত একই গ্রামের হাফিজুর রহমান হাফিজ মাছের ঘেরে কাজ করেন। বুধবার ভোরের আজানের পর হাফিজুর রহমান হাফিজ ওই নারীর স্বামীকে মাছের ঘেরে কাজ করার জন্য ডেকে নিয়ে যান। কিছু দূর গিয়ে বন্ধুকে বসিয়ে রেখে হাফিজুর রহমান হাফিজ বন্ধুর বাড়ি যান বিড়ি ধরানোর অজুহাতে। গিয়ে বন্ধুর ঘুমন্ত স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন।’ আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গতকালই ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)