দামুড়হুদা জয়রামপুরের মাদ্রাসাছাত্র আতিক পাঁচ দিন যাবত নিখোঁজ

আপলোড তারিখঃ 2020-09-18 ইং
দামুড়হুদা জয়রামপুরের মাদ্রাসাছাত্র আতিক পাঁচ দিন যাবত নিখোঁজ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর থেকে আতিক হোসেন (১৫) নামের এক কিশোর গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার জয়রামপুর স্টেশনে হায়দার মার্কেটের একটি জুয়েলারীর দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। নিখোঁজের সময় তার পরনে কালো টি-শার্ট ও কালো প্যান্ট ছিল। কোনো সহৃদয়বান ব্যক্তি হারিয়ে যাওয়া আতিক হোসেনের সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন নিখোঁজ আতিকের পরিবার। আতিক হোসেন জয়রামপুর মাঠপাড়ার আশরাফুল হকের ছেলে ও চুয়াডাঙ্গা দারুল উলুম মাদরাসার ছাত্র। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নং- ৬৪২। যোগাযোগের মোবাইল নাম্বার ০১৭৬৫৪৩৭১৭৩, ০১৮৩২৫৫৮৫০৪।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)