জীবননগরে কমিউনিটি গ্রুপের সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2020-09-18 ইং
জীবননগরে কমিউনিটি গ্রুপের সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি গ্রুপের সদস্যদের নের্তৃত্ব বিকাশ ও অ্যাডভোকেসি বিষয়ে উপজেলা পর্যায়ে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা লোকমোর্চার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও উথলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আব্দুল মান্নান পিল্টু। এছাড়াও কমিউনিটি গ্রুপের সভাপতি মফিজুল ইসলাম, ইউনুস আলী, নিজামুল হক, নজরুল ইসলাম, লাভলী খাতুন, আরিফ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেশন পরিচালনা করেন লোমর্চোর প্রকল্প সমন্বয়কারী আব্দুল আলীম সজল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মাহমুদুর রহমান আকাশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)