প্রয়াত আসাবুল হক ঠাণ্ডুর মাগফিরাত কামনায় ভাঙবাড়ীয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-09-18 ইং
প্রয়াত আসাবুল হক ঠাণ্ডুর মাগফিরাত কামনায় ভাঙবাড়ীয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মরহুম আসাবুল হক ঠাণ্ডুর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় হাটবোয়ালিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামীমা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক আনিস উদ্দিন, গভর্নিং বডির সদস্য আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, মামুন রেজা, এখলাস উদ্দিন ও আলেয়া আশরাফ। মনিরুজ্জামানের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রভাষক আব্দুল মান্নান ফকির, প্রভাষক শহিদুল ইসলাম, সহকারী অধ্যক্ষ আব্দুর রহিম সহকারী শিক্ষক শামসুল হক ও সাবেক বিজিবি সদস্য আব্দুর রহমান। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শোয়েবউদ্দীন, গভর্নিং বডির সদস্য কালু মণ্ডল, সাবেক চেয়ারম্যান ফিরোজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, শরীফুন্নেসা, আসাবুল হক ঠান্ডুর দুই পুত্র নাহিদ হাসান সোহাগ, নাহিদ সরোয়ার সোহান, বড় ভাই বজলুর রশিদ মিণ্টু, সাবেক শিক্ষক আঁকছেদ আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)