ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব না মানা ও মাস্ক না পরার অপরাধে ঝিনাইদহে বেশ কয়েকজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পাঁয়রা চত্বরসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। এ সময় মাস্ক না পরার অপরাধে ৯ জনকে ২ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়। করোনার সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান আদালতের বিচারক।
