গাঁজাসহ আটক মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-09-17 ইং
গাঁজাসহ আটক মাদকসেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শরিফুল হক ডালিম নামের এক মাদকসেবীর কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজাসহ তাঁকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ডালিম (৪২) চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি কাজীপাড়ার মৃত লালন মণ্ডলের ছেলে। সাজাপ্রাপ্ত ডালিম একজন মাদকসেবী বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়। জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নের্তৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আববর হোসেন ফোর্স নিয়ে হানুরবাড়াদি গ্রামে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় হানুরবাড়াদি হক সাহেবের পুকুরের সামনে থেকে ১৫ গ্রাম গাঁজাসহ শরিফুল হক ডালিমকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডালিমকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত শরিফুল হক ডালিম একজন মাদকসেবী। গতকালই ডলিমকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)