জীবননগর খয়েরহুদায় যুব কমিটির সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন

আপলোড তারিখঃ 2020-09-17 ইং
জীবননগর খয়েরহুদায় যুব কমিটির সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি কার্যক্রমকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষে জীবননগর উপজেলার খয়েরহুদা ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের যুব কমিটির সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে তিনটি ওয়ার্ডের ১৫ জন যুবককে নিয়ে গুটি কলম, দাবা কলম, জোড় কলম ও ভিনিয়ারবিষয়ক ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন কেডিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন পরিচালনা করেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুজ্জামান। কলম বাঁধার নিয়ম, সময়কাল, সুবিধা, কলমকৃত চারা সংরক্ষণ এবং রোপণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে কৃষি কর্মকর্তা ওরিয়েন্টেশন প্রদান করেন। এছাড়াও সেশনে অংশ নেন সমৃদ্ধি কর্মসূচির কেডিকে ইউনিয়ন কর্মকর্তা এনামুল হক। কার্যক্রমটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ৭ নম্বর ওয়ার্ড যুব কমিটি সভাপতি আবির হোসেন। ওরিয়েন্টেশনে অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সমৃদ্ধ কর্মসূচি কেডিকে ইউনিয়নের সমন্বয়কারী নুরুল মোমেন রইচ। অনুষ্ঠান পরিচালনা করেন জেসমিন আক্তার পপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)