কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-09-17 ইং
কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ রোকেয়া খাতুন পাখি নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আতিকুর রহমান জুয়েলের নের্তৃত্বে পুলিশ সদস্যরা কানাইডাঙ্গার রকিবুল ইসলামের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালান। এ সময় পাখির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করেন ফাঁড়ি পুলিশের সদস্যরা। রোকেয়া খাতুন পাখি কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মৃত নসকর আলীর স্ত্রী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)