আশ্বাস দিয়ে নয়, সৃষ্টি দিয়ে পাশে থাকতে চাই

আপলোড তারিখঃ 2020-09-17 ইং
আশ্বাস দিয়ে নয়, সৃষ্টি দিয়ে পাশে থাকতে চাই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের কর্মী সমাবেশে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সাতগাড়ী আবদার মিয়ার চাতালে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুল হক পঁচার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘বর্তমানে এই দেশকে বিশ্বের দরবারে উচ্চস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছেন জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী পৌর নির্বাচনে আমি মেয়র হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আপনারা জানেন, গত কয়েক বছর এই পৌর এলাকায় কোনো উন্নয়ন হয়নি। এই পৌর এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। এ জন্য মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আশ্বাস দিয়ে নয়, সৃষ্টি দিয়ে পাশে থাকতে চাই।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান। কর্মী সমাবেশে বক্তব্য দেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রহমতুল্লাহ রাজা, জয়নাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাহাবুল হোসেন, রাজীব ও মিঠুন। এছাড়াও উপস্থিত ছিলেন ইনামুল, আকবর, খোকন, ছরো, রকিবুল, মুকুল, রবুল, সোনা, নাজমুল, ইদ্রিস, আরমান, রবি, আসমান, মতিয়ার, তোফাজ্জেল হোসেন তোফা, রবগুল, জাকির, রাব্বি, শরিফ, লিটন, বাবু, ঈমান আলী প্রমুখ। কর্মী সমাবেশের সঞ্চালনায় ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক মো. এনামুল হক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)