মেহেরপুরে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-09-16 ইং
মেহেরপুরে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। ‘জাতির পিতার শৈশব ও শিক্ষা জীবন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তীসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)