মেহেরপুরের দুটি তেল পাম্পে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-16 ইং
মেহেরপুরের দুটি তেল পাম্পে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএসটিআইয়ের সহযোগিতায় মেহেরপুরের দুটি তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নের্তৃত্বে এ আদালত বসানো হয়। এ সময় নূর ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপির অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের ২০১৮ এর ২৯ ধারাই ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে, একই দিনে মেহেরপুর শহরের মেহেরপুর ফিলিং স্টেশনে আন্ডারগ্রাউন্ড স্টোরিজ লাইসেন্স নবায়ন না করায় ৩২ (৩) ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিএসটিআইয়ের পরিদর্শক মঈনুদ্দিন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)