তিতুদহের খাড়াগোদায় হৃদরোগে কলেজছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-09-16 ইং
তিতুদহের খাড়াগোদায় হৃদরোগে কলেজছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা বাজারপাড়ায় শ্রী প্রদীপ সরকার (২৬) নামের এক কলেজছাত্রের মৃত্যুবরণ করেছেন। হৃদরোগে আক্রান্ত হলে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জানা গেছে, ২০ দিন আগে সর্দি-জ্বরে আক্রান্ত হন কলেজছাত্র প্রদীপ। পরে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নেন। গতকাল রাতে শারীরিক অবস্থা বেশি খারাপ হলে প্রদীপকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রদীপ অনেকদিন ধরেই অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। গতকাল তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মৃতের কাকা শ্রী বসন্ত সরকার বলেন, কয়েকদিন যাবত প্রদীপ জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং গতকাল রাতে হাসপাতাল যাওয়ার পথের মধ্যে স্ট্রোক করে মারা যান। প্রদীপ খাড়াগোদা বাজার পাড়ার মুদি ব্যবসায়ী বিজয় সরকারের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র। আজ সকালে গড়াইটুপি শ্মশানঘাটে প্রদীপের শেষকার্য সম্পন্ন করবে বলে জানান তাঁর আত্মীয়-স্বজনেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)