হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

আপলোড তারিখঃ 2020-09-15 ইং
হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিশারত আলী (৪৭) নামের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। বিশারত আলী ওই গ্রামের মৃত কেসমত আলীর ছেলে। পোলতাডাঙ্গা গ্রামের আবুল হোসেন জানান, সোমবার দুপুরে বিশারত আলী গোসল করে তারের ওপর লুঙ্গি শুকাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)