হরিণাকুণ্ডুতে ইয়াবাসহ আলমডাঙ্গার বাপ্পী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-09-15 ইং
হরিণাকুণ্ডুতে ইয়াবাসহ আলমডাঙ্গার বাপ্পী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে ইয়াবাসহ বাপ্পী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পী আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আইজাল ইসলামের ছেলে। ঝিনাইদহ র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হরিণাকুণ্ডু পৌরসভা এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পীকে আটক করা হয়। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)