জীবননগরে একাধিক মাদক মামলার আসামি নাজমুল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-09-15 ইং
জীবননগরে একাধিক মাদক মামলার আসামি নাজমুল গ্রেপ্তার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামি নাজমুল ইসলামকে গ্রেপ্তার হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি সাইফুল ইসলামের নির্দেশে এসআই রকি মন্ডল ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর পৌরসভার নারায়নপুর মোড় থেকে নাজমুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাজমুল পৌর শহরের রাজনগরপাড়ার শেখ মমিনুল ইসলামের ছেলে ও একাধিক মাদক মামলার আসামী। এ বিষয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজমুল ইসলামের নামে আরও একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)