করোনা আক্রান্তের মৃত্যুতে চীনকে ছাড়াল বাংলাদেশ!

আপলোড তারিখঃ 2020-09-15 ইং
করোনা আক্রান্তের মৃত্যুতে চীনকে ছাড়াল বাংলাদেশ! ছবির ক্যাপশন:
সারা দেশে আরও ২৬ জনের মৃত্যু, চুয়াডাঙ্গায় নতুন ৯ জনের রিপোর্ট পজিটিভ সমীকরণ প্রতিবেদন: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৫৯ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪৭ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪০শতাংশ। এদিকে, করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়াল বাংলাদেশ। গত ডিসেম্বরে চীনের উহান থেকেই সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়ে। চীনে এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় ৪ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে, চুয়াডাঙ্গায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এক দিনে সুস্থ হয়েছেন ৩২ জন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬৮ জন। জেলায় গতকাল নতুন ৩২ জনসহ এ পর্যন্ত মোট ১০৭৩ জন সুস্থ হয়েছেন। নতুন শনাক্ত ৬ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন ও আলমডাঙ্গা উপজেলার ২ জন রয়েছেন। ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৫ জন নারী। বয়স ১১ থেকে ৮২ বছরের মধ্যে। জানা যায়, গত রোবাবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল উক্ত নমুনার মধ্যে ৩৯টি নমুনারই ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৯টি নমুনার রিপোর্ট পজিটিভ ও বাকি ৩০টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩৫টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২০টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৫টি, দামুড়হুদা উপজেলা থেকে ৭টি, জীবননগর উপজেলা থেকে ৩টি নমুনাসহ সংগৃহীত ৩৫টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শানক্ত হয়েছে। গতকাল সুস্থ হয়েছেন ৩২ জন। জেলায় প্রতিনিয়ত করোনা শনাক্তের সংখ্যা কমছে এবং সুস্থতার সংখ্যা বেড়েই চলেছে। চুয়াডাঙ্গায় নতুন আক্রান্তের ৯ জনই হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের সার্বিক খোঁজখবর নিয়ে হোম আইসোলেশন অথবা প্রতিষ্ঠানিক আইসোলেশন নিশ্চিত করা হবে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন এবং হোম আইসোলেশসে চিকিৎসাধীন রয়েছেন ২৩৫ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৩৮৭টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ২৪০টি, পজিটিভ ১ হাজার ৩৬৮টি ও নেগেটিভ ৩ হাজার ৮৭২টি। গতকাল নতুন ৩২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩ জন ও মৃত্যু ৩১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ২৩৫ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১৭ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)