মুজিবনগরে হত্যা মামলার আসামি ঘেতা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-09-15 ইং
মুজিবনগরে হত্যা মামলার আসামি ঘেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মুজিবনগরে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ঘেতা চেংয়ারি গ্রেপ্তার হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঘেতা চেংয়ারি মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত হারেজ চেংয়ারির ছেলে। মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ জানুয়ারি হত্যা মামলায় নারী শিশু আইনে ৩ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ১। ১ ও ৩ নম্বর আসামি অনেক আগেই গ্রেপ্তার হলেও ২ নম্বর আসামি ঘেতা চেংয়ারি পলাতক থাকায় এতদিন তাঁকে আটক করা সম্ভব হয়নি। পরে ২ নম্বর আসামি মাঠে কাজ করছেন, এমন গোপন সংবাদ পেয়ে মাঠে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অনেকদিন আগে আসামির নামে কোর্ট থেকে ওয়ারেন্ট বের হয়। আসামি পলাতক থাকায় দীর্ঘদিন পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর এদিন দুপুরেই তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)