চুয়াডাঙ্গায় স্মার্টফোন ব্র্যান্ড শাওমির অথরাইজড শোরুম উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-09-15 ইং
চুয়াডাঙ্গায় স্মার্টফোন ব্র্যান্ড শাওমির অথরাইজড শোরুম উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চালু হলো স্মার্টফোন ব্র্যান্ড শাওমির অথরাইজড শোরুম। গতকাল সোমবার বেলা ১১টায় ফিতা ও কেক কেটে শহরের শহীদ আবুল কাশেম সড়কে শিল্পকলা একাডেমির উল্টোদিকে রাস্তার ধারে এ শোরুমের উদ্বোধন করা হয়। শাওমির অথরাইজড শোরুম চালু হওয়ায় আকর্ষণীয় সব ফোন কিনতে এখন থেকে চুয়াডাঙ্গার বাসিন্দাদের আর বাইরে যেতে হবে না বা অন্য ব্যক্তি মালিকানা শোরুমের ওপর নির্ভর করতে হবে। সরাসরি কোম্পানির কাছ থেকে হাতের নাগালে স্মার্টফোন কেনাসহ শাওমি প্রদত্ত সব ধরনের সেবা উপভোগ করতে পারবেন তারা। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির, শাওমির চ্যানেল সেলস ম্যানেজার ওয়াইসুল মোস্তফা, সদর থানার উপপরিদর্শক (এসআই) আহসানুর রহমান আহসান, মার্কেট মালিক সাইদুর রহমান, মহিমা টেলিকমের সত্বাধিকারী রোকনুল হাসান রোকন, বাংলাদেশ টেলিকম প্লাসের সত্বাধিকারী রিপন হাসান, চুয়াডাঙ্গা টেলিকমের সত্বাধিকারী রিংকু, এরিয়া ম্যানেজার ওয়ালিউর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) রাব্বিউল ইসলাম, টেরিটরি ম্যানেজার আশিকুর রহমান, সেলস এক্সিকিউটিভ আতাউর রহমান বিপুল প্রমুখ। শাওমির পক্ষ থেকে জানানো হয়েছে, এ শোরুমে এক বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন ব্যবহারকারীরা। সারা দেশের সব মানুষের কাছে শাওমির সেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে অথরাইজড শোরুম চালু করা হচ্ছে। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গাতে এটি চালু করা হলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)