মেহেরপুরে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস

আপলোড তারিখঃ 2020-09-15 ইং
মেহেরপুরে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর কোর্ট প্রাঙ্গণে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া এ সমস্ত মাদকদ্রব্য আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার পর এদিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান উপস্থিত থেকে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন। এ সময় কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সেখানে উপস্থিত ছিলেন। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে প্রায় ১০ কেজি গাঁজা, ৫ বোতল মদ, ৬৪ পিস ইয়াবা, ১৯০ গ্রাম হেরোইন এবং ৩৪৫ বোতল ফেনসিডিল ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)