চুয়াডাঙ্গায় যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-09-14 ইং
চুয়াডাঙ্গায় যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল সাজ্জাত হায়দারের এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সাজেদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাজ্জাত হায়দার চুয়াডাঙ্গা সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। রায় ঘোষণার পর সন্ধ্যায় দণ্ডিত সাজ্জাতকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী পুলিশ কনস্টেবল সাজ্জাদ হায়দার যৌতুকের দাবিতে স্ত্রী জেসমিন খাতুনকে নির্যাতন করতেন। এরপর অতিষ্ঠ হয়ে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আলমডাঙ্গা তিত্তরবিলা গ্রামের জেসমিন খাতুন যৌতুক নিরোধ আইনে স্বামী পুলিশ কনস্টেবল সাজ্জাদ হায়দারের বিরুদ্ধে আলমডাঙ্গা আমলি আদালতে মামলা করেন। গতকাল বিকেলে পাঁচজন সাক্ষীর মধ্যে চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ও বাদীর উপস্থিতিতে আসামি পুলিশ কনস্টেবল সাজ্জাদ হায়দারকে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)