ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন হারদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জামে মসজিদ কমিটির নবনির্বাচিত নের্তৃবৃন্দ। গতকাল রোববার আলমডাঙ্গার লক্ষীপুর জামে মসজিদের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. ওমর মালিথা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল, ক্যাশিয়ার মো. মারফত মন্ডল, সাংগাঠনিক সম্পাদক বোরহান আলী, সহসভাপতি আইরদ্দিন শেখ, ইসলাম মোল্লা, আব্দুল হান্নান, হজরত আলী, সহসম্পাদক তাইজুল ইসলাম, পিন্টু মিয়া, অর্থ-সম্পাদক মারফত আলী, সহ অর্থ-সম্পাদক জুয়েল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ মন্ডল, প্রচার সম্পাদক হাফিজুল মালিথা, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গির আলম, দপ্তর সম্পাদক হাসান মালিথা ও আইন সম্পাদক হাসিবুল বিশ্বাস আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ওসি আলমগীর কবির বলেন, ‘সকল ভেদাভেদভুলে সকলে মিলেমিশে মসজিদের কাজ করবেন। মসজিদ আল্লাহর ঘর, সেই ঘর নিয়ে হানাহানি ও মারামারি করা সমাচীন নয়। আমি আশা করব আপনারা সুন্দর সুষ্ঠুভাবে মসজিদের উন্নয়নে একত্রে কাজ করবেন।’
