কালীগঞ্জে কালাজ্বর প্রতিরোধে কর্মশালা

আপলোড তারিখঃ 2020-09-14 ইং
কালীগঞ্জে কালাজ্বর প্রতিরোধে কর্মশালা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে কালাজ্বর প্রতিরোধে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুলতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ভিডিও চিত্রের মাধ্যমে কালাজ্বরের লক্ষণ, প্রতিকার সম্পর্কে উপস্থিত স্বাস্থকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নের্তৃবৃন্দ, এনজিও কর্মী, মিডিয়া কর্মীসহ ৩০ জনকে এ রোগ সম্পর্কে ধারনা প্রদান করা হয়। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ও উন্নয়ন সংস্থা এসেন্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, টিএইচ ডা. অরুন কুমার বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক ডা. শেখ মুহা. আব্দুস সামাদ, এসেন্ড বাংলাদেশের রিজিওনাল মেডিকেল অফিসার ডা. মীর মাহাবুব সাদিক, স্বাস্থ্য অধিদপ্তরের কিট ও তত্ববিদ জোবায়েদ খলিল, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন, নাছির চৌধুরী, ইলিয়াস রহমান মিঠু, একরামুল হক সংগ্রাম, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সিনিয়র সাংবাদিক শাহজাহান আলী সাজু, প্রেসক্লাবের সম্পাদক সাবজাল হোসেন, ব্যবসায়ী নেতা মনিরুল ইসলাম, আলহাজ্ব ফরিদ উদ্দীন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, হাসপাতালের পরিসংখ্যান অফিসার মাইনুর রহমান, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)