জল মহাল দখলের হুমকির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2020-09-14 ইং
জল মহাল দখলের হুমকির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভূমি ও জল মহাল বেআইনিভাবে দখল করে নেওয়ার হুমকি দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের কয়েকজন কৃষক। গতকাল রোববার দুপুর ১২টায় মানববন্ধন শেষে তাঁরা এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। লিখিত স্মারকলিপিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ৯১ নম্বর বলেশ্বরপুর মৌজায় আএস ২১৪, ২৮৭, ২৮৮, ৪৪১, ৩৭৮, ১৩৯, ০৮, ২৩, ২০৪, ৪০২, ৪১৪, ৪২০, ৩৬ ও ৩৭ নম্বর খতিয়ান সমূহের সর্বমোট ৩.২৩৮৪ জমি ও তদুপরিস্থিত জলমহল তারা একশ বছরের অধিক সময় থেকে আরএস রেকডিয় মালিক হিসেবে চাষাবাদ করছে। পরসম্পত্তি লোভী ভূমিদস্যু বলেশ্বরপুর গ্রামের মৃত কুশাই মল্লিকের ছেলে গোলাম কিবরিয়া পবন ও ঝড় মল্লিক, রসূল মল্লিকের ছেলে শিমুল ও বিপুল এবং আইলহাঁস গ্রামের রমজান আলীর ছেলে নাসির অবৈধভাবে ও বেআইনিভাবে ২০-২৫ সন্ত্রাসী লোকজনসহ ১৭/০৪/২০২০ তারিখে শক্তির মহড়া দেখিয়ে হত্যার হুমকি দিয়ে দখল করে নিতে চাই। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বলেশ্বরপুর গ্রামের ভুক্তভোগী রাসেল, জাহা বাজ, মুন্না, আলমগীর, ফরিদুল, মোস্তাক, নাহিদ, ইলিয়াস, নাজমুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)