ঝিনাইদহের গোপিনাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-09-13 ইং
ঝিনাইদহের গোপিনাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুরে পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের তারিক হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল দুপুর ১২টার দিকেও শিশু তুয়াম মায়ের কাছে ছিল। হঠাৎ সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি তালগাছের নিচে তাল কুড়াতে যায়। সে সময় শিশুটি পুকুরে পড়ে যায়। বেলা একটার দিকে জেলেরা ওই পুকুরে মাছ ধরতে এসে শিশুটির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)