কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-13 ইং
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল-জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: মাদক সেবনের অপরাধে কালীগঞ্জে দুই মাদকসেবীর জেল ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত আটটার দিকে কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের পিছনের গোরস্থান থেকে তাঁদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। আটককৃতরা হলেন- যশোর কোতোয়ালি ঘোপপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মামুন (২২) ও মহেশপুর থানার রামচন্দ্রপুর গ্রামের বাবলুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৮)। তাঁদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই সৈয়দ আলী। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, মাদক সেবনের অপরাধে দুজন মাদকসেবীর জেল ও জরিমানা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)