আলমডাঙ্গায় দুই ভাইয়ের বিরুদ্ধে এক নারীর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2020-09-13 ইং
আলমডাঙ্গায় দুই ভাইয়ের বিরুদ্ধে এক নারীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের মাহিন উদ্দিন ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমডাঙ্গা জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের আনিছুর রহমানের স্ত্রী জামিলা খাতুন জানান, ‘তার ছেলে মিজানুর রহমানকে গত ১৭-৭-২০২০ইং তারিখে মালদ্বীপে কিছু লোক আটকিয়ে রেখে অপহরণের নাম করে মুক্তিপন হিসেবে ৩ লক্ষ টাকা দাবি করে। এই টাকার জন্য ঘোষবিলা গ্রামের মৃত মনিরুজ্জামান বাদলের ছেলে মাহিন উদ্দিন ও তার ভাই বদর উদ্দিন তাকে চাপ দিতে থাকে। পরে দাবিকৃত টাকা দিতে বসতবাড়ির সাড়ে ৫ শতক জমি বিক্রি করে ২ লক্ষ ৩১ হাজার টাকা মাহিন উদ্দিন ও তার ভাইকে দিই। বাকী ৬৯ হাজার টাকা তাদের কাছে আগে থেকে জমাকৃত টাকা থেকে পরিশোধ করা হয়। কিন্ত তারপরেও তার ছেলে মিজানুরের কোনো সন্ধান তারা পায়নি।’ এরপর জামিলা খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা আদালতে মাহিন উদ্দিন ও বদর উদ্দিনের নামে মামলা দায়ের করেন। ঐ মামলার আসামি হিসেবে গত ৮ সেপ্টম্বর থানা-পুলিশ বদর উদ্দিনকে আটক করে জেল-হাজতে প্রেরণ করে। বর্তমানে সে জেল-হাজতে রয়েছেন। সংবাদ সম্মেলনে ওই নারী আরও জানান, ‘এই মামলা থেকে মাহিন ও তার ভাই খোকন রেহাই পেতে নতুন করে ষড়যন্ত্র শুরু করে। এরই অংশ হিসেবে গত ৯ সেপ্টেম্বর বুধবার রাতে তারা নিজের খড়ির ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে পাশের বাড়ীর গরুর ঘর পুড়ে যায়।’ অথচ এই আগুনের ঘটনায় আমাকে ফাঁসানো হচ্ছে বলেও জানান জামিলা খাতুন। উল্লেখিত বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন জামিলা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)