মেহেরপুরের গোভীপুরে প্রবাসী কল্যাণ সংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-09-13 ইং
মেহেরপুরের গোভীপুরে প্রবাসী কল্যাণ সংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে ‘গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থা’-এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোগী দেখা হয়। এর আগে এ দিন সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, শাহজাহান আলী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)