ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ফরিদপুরে তাল গাছের আঁটি রোপণের মাধ্যমে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর গ্রামকে সবুজায়ন করার লক্ষ্যে ‘আমরাই ফরিদপুর’ নামক যুব সম্প্রদায়ের সংগঠন ওই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
জানা গেছে, ফরিদপুর গ্রামের খালের ধারে ৩ শ টি তালবীজ রোপণের মধ্যে দিয়ে সামাজিক বনায়ন কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এস কে শামসুজ্জামান, রেজা খান, শফিউর রহমান, আশরাফুল হক মুকুল, জাকির হোসেন, পিণ্টু জোয়ার্দ্দার, প্রভাষক টুটুল, বাদল, সোনা মিয়া, কামাল মালিথা, বিলাস হোসেন, নাজমুল ইসলাম, জমির উদ্দীন, তারিখ হোসেন, রাজু, গোলাম সরোয়ার শামীম, নাজমুস সাকিব জোয়ার্দ্দার, সাদিক হোসেন, শাকিল হোসেন, তুষার হোসেন, সাব্বির প্রমুখ।
