দামুড়হুদার বিভিন্ন স্থান থেকে আটজন আটক, গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2020-09-12 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থান থেকে আটজন আটক, গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ ছয়জন ওয়ারেন্টভুক্ত, একজন সাজাপ্রাপ্ত আসামীসহ আটজনকে আটক করেছে। এদের মধ্যে একজনকে পৃথক অভিযানে ৩ শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আসামিরা হলেন- নিজাম উদ্দিন (৪০), নারগিস (৪৫), হেলাল (৩০), হুমায়ন (২৫), হামিদুল (৫০), ফারুক (৩২), সাজাপ্রাপ্ত আসামী রাসেল আহাম্মেদ (৩৪) ও গাঁজাসহ আটক আসমান আলি (৪৩)। গতকাল শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেকের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাকি বিল্লাহ, এসআই আমজাদ হোসেন, এসআই আতিকুর রহমান, এএসআই মোসলেম উদ্দিন, এএসআই বিল্লাল হোসেন, এএসআই রওশন ফোর্স সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে পৃথক পৃথক সময়ে অভিযান চালিয়ে ৬ জন ওয়ারেন্টভুক্ত ও একজন সাজাপ্রাপ্ত আসামিসহ গাঁজাসহ একজনকে আটক করে। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)