দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-09-12 ইং
দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মদনা উত্তরপাড়া পার্বতী মহিলা সমিতিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রতিবন্ধীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বক্তব্য দেন মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার বুলবুল ইসলাম ও মোছা. লাকিতারা খাতুন। দীর্ঘদিন ধরে মৌচাক সামাজিক উন্নয়ন সংস্থা সমাজের অবহেলিত প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক পরিচালনা করেন মৌচাক সমাজ উন্নয়ন সংস্থ্যার ফিল্ড অফিসার জিল্লুর রহমান রিপন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)