সড়কে ‘স’ মিলের কাঠ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-11 ইং
সড়কে ‘স’ মিলের কাঠ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বিপরীত দিকে গাড়ি চালানোর অপরাধে এক ট্রাক ড্রাইভারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯১ ধারায় বাস ড্রাইভারকে এক হাজার টাকা জরিমান করেন। এ সময় তিনি সড়কের ওপর কাঠ রাখা ও করাত কলের লাইসেন্স না থাকায় রাজু ‘স’ মিলের মালিক রাজুকে করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ মোতাবেক দুই হজার টাকা জরিমানা করেন এবং লাইসেন্স করা ও কাঠ সরানোর জন্য নির্দেশ প্রদান করেন। অভিযানে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)