চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-09-11 ইং
চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের রাজু আহম্মেদকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে ছিনাইদহ র‌্যাব-৬। এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। গ্রেপ্তারকৃত আসামি রাজু আহম্মেদ (৩২) হানুরবাড়াদী কাজীপাড়ার আব্দুল আজিজের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জাফরপুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব-৬ অফিস জানায়, প্রতিদিনের ন্যায় র‌্যাবের একটি টিম অভিযানে বের হয়। ওই টিমটি চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জাফরপুর বাজারে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। ওই সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর পুলিশ পরিদর্শক (ডিএডি) রেজাউল করিম ফোর্সসহ ঘটনাস্থালে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে তাড়িয়ে ধরা হয়। এ সময় আটককৃত আসামির শরীর তল্লাশি করে একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে থেকে স্কসটেপে মোড়ানো এক কেজি গাঁজা আসামি নিজ হাতে বের করে দেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত মাদকসহ ওই আসামিকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করেন। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)