মহেশপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-09-11 ইং
মহেশপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: মহেশপুরে অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকানো অবস্থায় ১ শ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিব ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম ফোর্স নিয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মাইলবাড়িয়া ঢাকাপাড়ার মৃত মোতালেবের স্ত্রী জয়তুননেছা (৫০) ও লড়াইঘাট গ্রামের রবিউল ইসলামের ছেলে রমজান আলীকে (৩০) মাইলবাড়িয়া বটতলা মোড় থেকে ১ শ বোতল ফেনসিডিলসহ একটি টিভিএস কালো রঙের মোটরসাইকেল আটক করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফেনসিডিল, মোটরসাইকেলসহ তাঁদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাঁদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)