দামুড়হুদায় পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন আলী মুনছুর বাবু

আপলোড তারিখঃ 2020-09-11 ইং
দামুড়হুদায় পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন আলী মুনছুর বাবু ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: ‘নিরাপদ মাছে ভরব দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ স্লোগানগানে দামুড়হুদায় ২০২০-২০২১ অর্থবছরে জলাভূমি, বর্ষাপ্লাবিত ধান খেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বড় দুধপাতিলার বিলে ৮০ কেজি মাছের পোনা ও ডুগডুগির দোহায় ৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন আলি মুনছুর বাবু। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন, হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ুব আলী, হাউলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিপ্লব, দুধপাতিলা বিলের সভাপতি ঝড়– হালদার, ডুগডুগি বিলের সাধারণ সম্পাদক রাজকুমার হালদার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)