কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-11 ইং
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল-জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে এক মাদকসেবীকে জরিমানা ও কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) ভ‚পালী সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সজীব হোসেনকে (২২) মাদক সেবনের অপরাধে ২ শ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) ভ‚পালী সরকার। এ সময় তাঁর সঙ্গে ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই ইব্রাহিম হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ‚পালী সরকার জানান, মাদক সেবনের অপরাধে সজীব নামের এক মাদকসেবীকে জেল ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)