মুজিবনগরে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করলেন ডিসি

আপলোড তারিখঃ 2020-09-11 ইং
মুজিবনগরে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করলেন ডিসি ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরে মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দুস্থ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মুজিবনগর উপজেলা পরিষদের মিলনায়তনে এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা মিলে মোট ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে নগদ ৩ শ টাকা হারে ২ হাজার শিক্ষার্থীর মধ্যে বিতরণের জন্য নগদ ৬ লাখ টাকা তুলে দেওয় হয়। পরে প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নগদ ৩ শ টাকা হারে অর্থ বিতরণ করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ ও ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)