চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে দেশ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি

আপলোড তারিখঃ 2017-03-26 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে দেশ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি ছবির ক্যাপশন:

`Desh

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বেসরকারী স্যাটেলাইন টেলিভিশন দেশ টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন শ্রেণী পেশার ছিলো সরব উপস্থিতি। চুয়াডাঙ্গায় বেসরকারী স্যাটেলাইন টেলিভিশন দেশ টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে শুরুতে বর্ণাঢ্য র‌্যালী আলোচনাসভা ও কেক কাটা হয়। চুয়াডঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এনডিসি তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি মাহাতাব উদ্দীন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোহা. রফিকুল ইসলাম ও প্রতিদিনের নতুন খবর পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু। সঞ্চালনা করেন দৈনিক মাথাভাঙ্গার ক্রীড়া প্রতিবেদক ও চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের ক্রীড়া বিষযয়ক সম্পাদক ইসলাম রকিব। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দেশ টিভি’র সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন মেহেরপুরে বেসরকারী স্যাটেলাইন টেলিভিশন দেশ টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।  মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যালীতে অন্যদের মধ্যে সাংবাদিক মুজাহিদ মুন্না, হাবিবুর রহমান ডিকেনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)