আন্দুলবাড়ীয়া বাজারের দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-10 ইং
আন্দুলবাড়ীয়া বাজারের দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স জাকিয়া ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউজ এবং মেসার্স জননী ফার্মেসিকে ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন পণ্য-সামগ্রী রাখার অপরাধে প্রত্যোককে ৫ শ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজারের ব্যবসায়ীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রট জান্নাতুল ফেরদৌস ও আমজাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)