চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী মালেকের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-09-09 ইং
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী মালেকের কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কেদারগঞ্জ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মালেককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটকের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে ও এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নের্তৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও উপপরিদর্শক আকবর হোসেন ফোর্র্স নিয়ে কেদারগঞ্জ এলাকার আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালান। এ সময় ১২০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল মালেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)