দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক আহত

আপলোড তারিখঃ 2020-09-09 ইং
দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় আব্দুল হাই (৬৫) নামের এক মাদ্রাসা শিক্ষক গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর জখম আব্দুল হাই দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের দশমীপাড়ার মৃত কালু মণ্ডলের ছেলে ও দর্শনা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক। জানা যায়, গতকাল সকালে দর্শনা যাওয়ার উদ্দেশ্যে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন আব্দুল হাই। পথের মধ্যে জয়রামপুর মোড়ে পৌঁছালে পিছন থেকে একটি মিনি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি। তাঁর ডান হাতে গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে কেঁটে ছিলে গেছে। এ সময় স্থানীয় ব্যক্তিরা জখম আব্দুল হাইকে উদ্ধার করে চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আব্দুল হাইয়ের জখম গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে রেফার্ড করেন। খবর পেয়ে আব্দুল হাইয়ের পরিবারের সদস্যরা তাঁকে চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতিমা হক আব্দুল হাইকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)