‘জাতির পিতার উন্নয়ন পরিকল্পনা ও বর্তমানের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

আপলোড তারিখঃ 2020-09-09 ইং
‘জাতির পিতার উন্নয়ন পরিকল্পনা ও বর্তমানের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা : ‘জাতির পিতার উন্নয়ন পরিকল্পনা ও বর্তমানের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা : জাতির পিতার উন্নয়ন পরিকল্পনা ও বর্তমানের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে জুমের মাধ্যমে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সচিব, সদস্য, জিইডি পরিকল্পনা কমিশনের ড. শামসুল আলম। জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরদার, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)