চুয়াডাঙ্গা জেলা পুলিশের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-09-09 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের আয়োজনে এ অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অগ্নিনির্বাপণ প্রশিক্ষণে অগ্নিকাণ্ড থেকে উদ্ধার ও অগ্নিকাণ্ড হতে বাঁচার কলা-কৌশল, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, বিদ্যুতের শর্ট সার্কিটের আগুন নেভানো, গ্যাস ও পানি দিয়ে আগুন নেভানোসহ বিভিন্ন পদ্বতিতে আগুন নেভানোর কলা-কৌশল শেখানো হয়। অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস এবং জেলা পুলিশের সব ইউনিটের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)