মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-09-09 ইং
মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এসআই অজয় কুমার কুণ্ডুর নের্তৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার যাদবপুর কবরস্থানের সামনে থেকে তাঁদের আটক করা হয়। একই সঙ্গে ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- যাদবপুর গ্রামের আবু বক্করের ছেলে আমিনুল ইসলাম ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আশান আলী। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা পুলিশের অব্যাহত অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)