ছবির ক্যাপশন:
সেলিমুল হাবিব সেলিম:
গতকাল সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা চেম্বারে স্বাস্থ্যবিধি মেনে সাউন্ড ও ডেকোরেটর মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনা মহামারি পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে সময় পার করছেন সাউন্ড ও ডেকোরেটর ব্যবসায়ীরা। বর্তমানে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট মালিক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন বলে মালিক ও কর্মচারীরা তাঁদের কথা আলোচনা সভায় বলেন। তাঁরা আরও বলেন, ‘সারা দেশে যখন গণপরিবহন অবাধে চলাচল করছে, অথচ আমাদেরকে সকল সুবিধা থেকে বিরত থাকতে হচ্ছে। এভাবে আর কত দিন আমরা মানবেতর জীবন অতিবাহিত করব। অতি দ্রুত আমাদের দাবি মানা না হলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করব। আলোচনা সভায় সমিতির সভাপতি রিচার্ড রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী ও সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম শেখ ইমরান।
