দর্শনায় ৫২ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-09-08 ইং
দর্শনায় ৫২ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ দেলোয়ারা (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নারী মাদক ব্যবসায়ী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর পশ্চিমপাড়ার মানিকের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নের্তৃত্বে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর ঈদগাহপাড়ায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর পশ্চিমপাড়ার মানিকের স্ত্রী দেলোয়ারা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ৫২ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। এ বিষয়ে দর্শনা থানায় আসামির বিরুদ্ধে মাদক মামলা করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)