জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী হিল্লা আটক

আপলোড তারিখঃ 2020-09-08 ইং
জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী হিল্লা আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জীবননগর পেয়ারাতলা থেকে ৮৬ বোতল ফেনসিডিলসহ আব্দুল্লাহ হিল্লা (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক আব্দুল্লাহ হিল্লা জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী কদরের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নের্তৃত্বে জীবননগর থানাধীন পেয়ারাতলা বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের মেসার্স এহসান ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে আব্দুল্লাহ হিল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃতকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)