জীবননগরে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-08 ইং
জীবননগরে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন জীবননগর শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, মোটরযান আইনে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করার অপরাধে ৫টি মামলায় নগদ ১ হাজার ৫ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই দিনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোয়ালপাড়া গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে জহর আলীকে মাদক সেবন করার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১৫০ টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)